মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-২

মেহেরপুরের গাংনীতে ১’শ ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বামুন্দী-দেবীপুর পুলিশ বক্সের সামনে এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৪) ও মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে অটোভ্যান যোগে মাদক কারবারীরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি টীম পুলিশ বক্সের কাছাকাছি অবস্থান নেয়। এসময় পাচারকারী আলাউদ্দীন ও উজ্জল একটি রাস্তায় এসকল মাদকসামগ্রী বহন করছিল। সন্দেহজন হওয়ায় তাদের গতিরোধ করে পাখিভ্যানের বস্তা তল্লাশী চালানো হয়। এসময় মিষ্টি কুমড়ার বস্তায় ১’শ ৩০ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজা পাওয়া গেলে তাদেরকে আটক করে। আটকৃত আলাউদ্দিন ও উজ্জল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

Tag
আরও খবর