শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জে ছাত্রীদের চুল কেটে নেয়ার অভিযোগে শিক্ষক বরখাস্ত

হিজাব না পড়ায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির আট শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুনিয়া সরকারকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ উপস্থিত থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। 


অভিযুক্ত রুনিয়া সরকার ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা । সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বরাতে জানা যায়, শ্রেণি পাঠদান কার্যক্রম চলাকালীন অবস্থায় হিজাব না পরার কারণে হঠাৎ করে শিক্ষিকা রুনিয়া সরকার কাঁচি দিয়ে ৭ম শ্রেণির আট শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন। এতে শিক্ষার্থী মাঝে আতঙ্ক ছড়িয়ে যায় । অভিভাবকদের মধ্যেও বিরাজ করছে চরম ক্ষোভ ।


জানা যায়, বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর আট শিক্ষার্থী হিজাব না পড়ায় গত ২৮ ফেব্রুয়ারি বুধবার উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রুনিয়া সরকার ক্ষিপ্ত হয়ে তাদের চুল কেটে দেন। এ বিষয়ে পরিচালনা পরিষদের জরুরী সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 


শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের মেয়েদের সাথে যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।


সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। মেয়েদের সামান্য চুল কাটা হয়েছে তবে হিজাব না পরার কারণে নয়। মেয়েরা একটু উশৃঙ্খলা করেছে এই কারণে শাস্তি দিয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মতে আমরা শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও সদস্যসহ সবার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করেছি। সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি জরুরী সভায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।


আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনয়ার গোলাম মাহমুদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত কমিটি হয়েছে। জড়িত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষিকা রুনিয়া সরকারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।

আরও খবর