শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

চৌহালীতে জিপগাড়ি প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শামিম তালুকদার লাবু'র মতবিনিময়, হাত তুলে জনপ্রতিনিধিদের সমর্থন

চৌহালীতে জিপগাড়ি প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শামিম তালুকদার লাবু'র মতবিনিময়, হাত তুলে জনপ্রতিনিধিদের সমর্থন

যমুনার চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জের চৌহালীতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জিপগাড়ি প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শামিম তালুকদার লাবু। মতবিনিময়ে উপস্থিত জনপ্রতিনিধিরা জিপগাড়ি প্রতিকের প্রার্থী শামীম তালুকদার লাবুকে দু হাত তুলে সমর্থন জানান।

বৃহস্পতিবার বিকেলে চৌহালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলাটির সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সর্বজনশ্রদ্ধেও প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ পুত্র, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ব্যাবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব শামিম তালুকদার লাবু চেয়ারম্যান পদে নিজের পক্ষে জিপগাড়ি মার্কায় ভোটপ্রার্থনা করেন। এসময় নির্বাচিত হলে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সারা জেলার সাথে সাথে ভাঙ্গন কবলিত চৌহালীর সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো: ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান দুদু, শামসুজ্জামান আলো, নাসিম রহমান, মঈন উদ্দিন খান চিনু, জিহাদ আল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র রিয়াদ রহমান,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ।

মতবিনিময় সভায় চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আগামি ০৯ ই মার্চ জিপগাড়ি মার্কায় ভোট দিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শামিম তালুকদার লাবুকে বিজয়ী করার ঘোষণা দেন।

আরও খবর