ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

কাঁকড়া মোটাতাজাকরণ ফিস ফারমার্স স্কুল গঠন

 কাঁকড়া মোটাতাজাকরণ ফিস ফারমার্স স্কুল গঠন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির হরিনগর বাজার সংলগ্ন বৃহস্পতিবার সকালে(২৯ ফেব্রুয়ারী) হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ মৎস্যজীবি সিবিও সমিতি গঠন উপলক্ষে এক সভার আয়োজন ও ফিস ফারমার্স স্কুল গঠন করা হয়।

জাতিসংঘ এর খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে কাঁকড়া মোটাতাজাকরণ মৎস্যজীবি সিবিও সমিতি গঠন অনুষ্ঠানে সিবিও সমিতির উদ্দেশ্য, কাঁকড়া চাষে প্রযুক্তি সম্প্রসারণ, চাষিদের জ্ঞান বিনিময়, ঘের ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন করে কাঁকড়া চাষ ও একটি কমিটি গঠন সহ পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী ড. মোঃ রফিকুল ইসলাম খাঁন।

 শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী এম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলিটিটের মেহেদী হাসান, কাঁকড়া চাষি ধীতষ সরদার, কাঁকড়া চাষি কমলা রানী, রিনা রানী প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল পরিচালনায় সুজাতা মন্ডলকে সদস্য সচিব, সন্ধ্যা বালা মন্ডল, ধীতষ সরদার, রিনা রানী মন্ডল  ও কমলা রানী মন্ডলকে সদস্য করে  পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জানা যায় স্কুলের সদস্য সংখ্যা নারী  চাষি ৩৫ জন ও পুরুষ চাষি ১৫ জন সহ ৫০ জন। সমবায় সমিতি তৈরী করে স্কুলের তহবিল গঠন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ছবি- শ্যামনগরে হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ ফিস ফারমার্স স্কুল গঠনে সভা।
রনজিৎ বর্মন
মোবা-০১৭১২৪৪৮৯৬০
তাং-২৯.২.২৪




Tag
আরও খবর