সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চন্দনাইশে গরু চুরিতে বাধা দিলে গুলিবর্ষণে আহত- ৫

গরু চুরিতে বাধা দেওয়ায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জোয়ারা ইউনিয়নে ৫ জনকে গুলি করে হত্যা করার চেষ্টা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

বৃহস্পতিবার ভোরে (২৯ ফেব্রুয়ারি) উপজেলার জোয়ারা ইউনিয়নের ফতেহনগর শিকদার বাড়ীতে ৭/৮ জনের সশস্ত্র চোরের দল হাইচ গাড়িতে গরু চুরি করে তোলার সময় এ ঘটনা ঘটে বলে জানায় চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন। তিনি আরোও জানান যে, চোরের দল হানা দেওয়ার আগে মুখোশধারী ৩ জন সদস্য প্রথমে জিয়াউদ্দিন আদিলের বাড়ির সিসি ক্যামেরাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি বুঝতে পেরে ঐ বাড়ির কেয়ারটেকার বেরিয়ে আসলে পার্শ্ববর্তী রিয়াজ উদ্দিন কাঞ্চনের গোয়াল ঘর থেকে গরু চুরি করতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে গরু গাড়িতে তুলতে বাধা দিলে গুলিবর্ষণ করে হাইচে করে পালিয়ে যায় চোরের দল। এ সময় গুলিতে গুলিবিদ্ধ হন ফতেহনগর ১নং ওয়ার্ড মো. ইদ্রিসের ছেলে মোঃ আরাফাত, মোঃ ইলয়াছের ছেলে মোঃ ইব্রাহীম সায়মন (৫৮), সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (১৯), আবদুল মুবিনের ছেলে মঈনুদ্দিন মিনার (২২), আবদুল বারেকের ছেলে রবিউল হাসান। আহতদের উদ্ধারকরে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর মোঃ ইব্রাহিম সাইমন ও মইনুদ্দিন মিনারকে ছেড়ে দেন এবং মোঃ আরাফাত, রবিউল, সাজেদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি খবর পেয়ে চন্দনাইশ থানাকে জানালে উপ-পরিদর্শক উপেন বড়ুয়ার নেতৃত্বে একটি দল নিয়ে ঘটনাস্থলে যান তিনি। পুলিশকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে সহযোগিতা করেন এবং দলের মুখোশধারী ব্যক্তিগুলো এলাকারের মানুষ বলে সন্দেহের কারণ জানান তিনি। 

বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, ইতিমধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইয়দুল ইসলামসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন। শর্টগানের গুলিবিদ্ধরা শঙ্কামুক্ত। গোয়াল ঘরে ফাতেহার জন্য কেনা দামি গরুসহ মোট ৪টি গরু রাখার তথ্যের সাথে এলাকার লোকজনের জড়িত থেকে পরিকল্পনা বাস্তবায়নে সহযোগীদের কথা মাথায় রেখে চোরের দলকে ধরার জন্য তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো এ বিষয়ে কেউ থানায় অভিযোগ না দেওয়ায় কাউকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি। 




Tag
আরও খবর