শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট স্বতন্ত্র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম এর অভিযোগ

আওয়ামীলীগ অফিসকে নির্বাচনী অফিস বানিয়ে মাননীয় সাংসদ প্রকাশ্যে নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা ও মেয়র প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম৷ 


গতকাল সকালে চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন হাতি প্রতীকের এই প্রার্থী৷ সেখান থেকে ছাতিপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড়, পূবালী চত্বর হয়ে ঝাউতলা, পুলিশ লাইন, রেল স্টেশন, রানীরবাজার, মর্ডান স্কুল রোড হয়ে লাকসাম রোডে জনসংযোগ করেন মেয়র প্রার্থী তানিম৷ 


মাননীয় সংসদ সদস্যের ভুমিকা নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এ ধরনের প্রকাশ্য তৎপরতার জন্য তো কোন অভিযোগের প্রয়োজন পড়ে না৷ যেখানে অপরাধ প্রকাশ্যে সংঘটিত হচ্ছে সেখানে কে অভিযোগ করল কে তা আলোচনার বিষয় হতে পারেনা। আপনারা দায়িত্বশীল টিম দিয়েছেন৷ তারা পর্যবেক্ষন করে ব্যবস্থা নিবেন এমনটাই কুমিল্লাবাসী আশা করে৷"


তিনি সাংবাদিকদের আরো বলেন- জনসম্মুখে একজন জনপ্রতিনিধি একজন প্রার্থীর হয়ে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করতে পারেন না। এটা নির্বাচন বিধিমালা লঙ্ঘনের মধ্যে পড়ে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট অভিযোগ জানিয়েছি, এই বিষয়টাকে যেন লঘু করে দেখা না হয়। 


আজ প্রচারণার ষষ্ঠ দিন৷ নগরীর প্রধান প্রধান সড়ক জুড়ে জমজমাট প্রচার-প্রচারনায় চালিয়েছেন এই হাতি প্রতীকের প্রার্থী৷ জনগনের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান এই প্রার্থী৷ 


বিকেলে প্রচারণা চালান নগরীর ২২ নং ওয়ার্ডের বল্লভপুর,দৈয়ারা,বিশ্বরোডসহ আশেপাশের এলাকায়৷

আরও খবর