হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

অস্ত্র ও মাদক ৭ মামলার কুখ্যাত সন্ত্রাসী তসলিম কে গ্রেফতার করেছে র‍্যাব-৫



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

অস্ত্র ও মাদকসহ ৭ মামলার কুখ্যাত সন্ত্রাসী তসলিম কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

২৯ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) র‍্যাব-৫ সিপিসি ৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর উপজেলার জিতারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান-০১টি ও ট্যাপান্টাডল-০৭ পিচসহ মাদকসহ ব্যবসায়ী মোঃ তসলিম হোসেন কে গ্রেফতার করে ও রাব্বি নামে এক আসামী কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী মোঃ তসলিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের মোঃ তোজাম্মেল হকের ছেলে, ও পলাতক আসামী মোঃ রাব্বি জিতারপুর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে।

গ্রেফতারকৃত আসামী তসলিম একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী রাব্বীর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তসলিম অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জিতারপুর এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানা যায়।

এমন গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েককদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২৯ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে আসামীদের কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল তসলিম কে আটক করে ও রাব্বী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামী তসলিম কে তল্লাশি করলে তার পরিহিত জিন্স প্যান্টের পিছনে গুজানো অবস্থায় ০১টি ওয়ান শুটার গান ও অবৈধ মাদকদ্রব্য ০৭ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য  জয়পুরহাট সদর থানায় হসতান্তর হয়েছে।


Tag
আরও খবর