তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ধর্ষণের মামলায় প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-10-2022 07:21:54 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলামিস্ট ই জিন ক্যারলের দায়ের করা ধর্ষণ মামলায় শপথের অধীনে প্রশ্নে উত্তর দিয়েছেন। 


ই জিন ক্যারল নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারা ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেছেন।


আল-জাজিরা জানিয়েছে, তিন বছর আগে ক্যারল প্রথমবারের মতো যে বিবৃতি দিয়েছিলেন সে সম্পর্কে ক্যারলের বুধবারের (১৯ অক্টোবর) জবানবন্দি তার আইনজীবীদের ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিয়েছিল বলে জানিয়েছে আল-জাজিরা।  


তবে কিভাবে ট্রাম্পের জবানবন্দি নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।


ক্যারলের প্রতিনিধিত্বকারী আইন সংস্থা কাপলান হেকার অ্যান্ড ফিন্কের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা খুশি যে, আমাদের ক্লায়েন্ট ই জিন ক্যারলের পক্ষে আমরা আজ ডোনাল্ড ট্রাম্পের জবানবন্দি নিতে পেরেছি। এ মুহূর্তে আমরা এর বেশি মন্তব্য করতে চাই না।’


ই জিন ক্যারল এলি ম্যাগাজিনের একজন সাবেক কলামিস্ট যিনি ২০১৯ সালের নভেম্বরে ম্যানহাটন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। অভিযোগ অস্বীকার করে ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘ক্যারল আমার পছন্দের মানুষদের মতো নয়।’


ট্রাম্প আরও বলেছেন, ‘ক্যারলের ধর্ষণের অভিযোগটি একটি প্রতারণা এবং মিথ্যা। আদালতের মামলাটি বাতিল করা উচিত ছিল।’ 


ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা মামলাটিকে ‘সম্পূর্ণ গ্রহনযোগ্যতাহীন’ বলে অভিহিত করেছেন।


এক ফেডারেল বিচারক গত সপ্তাহে ট্রাম্পের আইনজীবীর সময় চাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।


ট্রাম্প তার জবানবন্দির সময় যা বলেছেন তা আসন্ন দেওয়ানী বিচারে প্রমাণ হিসাবে ব্যবহার করা হতে পারে। 


তিনি ক্যারলের অভিযোগের সাথে সম্পর্কিত কোনও ফৌজদারি অভিযোগের মুখোমুখি হননি তাই কোনও বিচারের সম্ভাবনা নেই। 


কারণ, নব্বইয়ের দশকে ঘটে যাওয়া যৌন নিপীড়নের জন্য ফৌজদারি অভিযোগের সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে।

আরও খবর