শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে এক শিশুর মৃত্যু, মা সহ অসুস্থ ৪

সিরাজগঞ্জে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে এক শিশুর মৃত্যু, মা সহ অসুস্থ ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে জিমহা তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে নিহত শিশুর মা সহ আরো চার জন।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন নিহতের মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজী মিথিলা।

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি ট্যাংয়ের মিশ্রন গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এসময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজী মিথিলা ওরস্যালাইন ও ইস্পি ট্যাংয়ের মিশ্রনের পানি পান করেন। ইফতার শেষে পারভিন ও তার তিন শিশু সন্তান ও ভাতিজী অসুস্থ হয়ে পড়েন। 

অসুস্থ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে  নিয়ে গেলে চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে আসার পর জিমহা নামের তিন বছরের শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর ৪ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহত জিমহা মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও খবর