সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ভুল করেছে--ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে উপজেলা নির্বাচনে না এলে তাদের এই ভুলের খেসারত বহুদিন দিতে হবে।


সেতুমন্ত্রী বলেন, আমি নিশ্চিত বলতে পারি গত ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশের আপামর জনগণ নারী-পুরুষ যেভাবে ভোট দিয়েছে, যারা প্রথম ভোটার হয়েছে, তারা যেভাবে ভোটে অংশগ্রহণ করেছে আগামী উপজেলা নির্বাচনে এর চেয়ে বেশি জনগণ অংশগ্রহণ করবে।


তিনি আরো বলেন, বিএনপি ২৮ অক্টোবর পালিয়ে গেছে, এবার আবারও আন্দোলনের নামে সহিংসতা করলে তাদেরকে পালাতে হবে। আগামী উপজেলা নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এ নির্বাচনে আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতীক ছিল নৌকা মার্কা। আবার যারা স্বতন্ত্র নির্বাচন করেছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। 



তিনি সোমবার দুপুরে তার মাতা বেগম ফজিলাতুন্নেছার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে কুলখানি শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের এমপি মোহাম্মদ আলী, নোয়াখালী-১ আসনের এমপি খোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, আওয়ামীলীগ নেতা গোলাম শরীফ চৌধুরী পিপুল প্রমুখ।


এর আগে তিনি দুপুর ১টায় তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও খবর