চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

এমপি'র ছবি ব্যানারে ব্যবহারে অনুমতি না নেওয়ায় থানায় অভিযোগ

সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কার্যকরী সংসদের ব্যানারে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি'র ছবি ব্যবহার করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাতীবান্ধা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি নূরনবী।

অভিযুক্ত শিক্ষকরা হলেন, সুধাংশু ভুষন রায়, মাসুদা আক্তার বানু,রাব্বী গোলাম সারোয়ার মনিরুল ইসলাম তপু, সুলতান আহম্মেদ শিপু, আব্দুল জব্বার, মিজানুর রহমান ও আমিনুর রহমান। 

এর আগে গত ১৭ফেব্রুয়ারী লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এর পক্ষে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগটি দেন শিক্ষক নূরনবী। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন শাখার কার্যকরি সংসদ নির্বাচনের একাংশের ব্যানারে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি'র ছবি অনুমতি না নিয়ে ব্যবহার করেন। মিটিং শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সেই ফেসবুক পোস্টের সূত্র ধরে ৬ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী। 

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক সুধাংশু ভূষন বলেন, ছেলের কেনাকাটার জন্য আমি রংপুরে আছি। উক্ত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য যুগ্ম আহবায়ককে দায়িত্ব দেওয়া আছে। 

অভিযুক্ত শিক্ষক আব্দুল জব্বার এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। 

অভিযোগ কারী শিক্ষক নূরনবী বলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি স্বীকৃত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাতীবান্ধা উপজেলার কমিটির বিপক্ষে শিক্ষক সুধাংশু ভূষণের নেতৃত্বে পাল্টা একটা কমিটি দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। তারাই আবার অনুমতি ছাড়া এমপি মহোদয়ের ছবি বিতর্কিত প্রোগ্রামে ব্যবহার করে সম্মান হানির চেষ্টা করছেন।

হাতীবান্ধা থানার তদন্ত ওসি নির্মল চন্দ্র মোহন্ত বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর