জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

কার বলবো খেসারি চোর? নিজের মাথার একবোঝা -


নষ্টের শ্রেষ্ঠ আমরা ভালোর মধ্যে উত্তম, এত ঢাল-লাঠি, চাপাতি, হাতুড়ি প্রভাব প্রতিপত্তি থাকা শর্তেও বিড়ালের মত লেজ গুটিয়ে বসে আছি সবাই। আর নাকের ডগা দিয়ে ধরছাগল পাতা খা'র মত মনের আরামে কোটি টাকার বাণিজ্যিক কাজ যাচ্ছে, যাচ্ছেতাই। কই এখনতো কেউ গিয়ে বলছেনা মাটি উচু দেব, পানি উপড়ে ফেলবো, দেশ থোবনা, ফোট সালারা, যা এখানতে- আরো কত শত তর্জন গর্জন। হা বলছিলাম শেখপাড়া টু লাঙ্গলবাঁধ ভায়া শৈলকুপা সড়কের কথা। পৌর শহরের কাজীপাড়া থেকে বাজারের চৌরাস্তা পর্যন্ত চলমান কাজে ব্যবহৃত মাল মসলা নিয়ে হাজারো অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ শুধুই প্রান্তিক সাধারণ মানুষের-আমজনতার। দায়িত্বশীল প্রগতিশীল কিংবা প্রশাসনিক কারো কথা নয়। এখানে টেন্ডারের সিডিউল অনুযায়ী নয় যা হচ্ছে তা ঠিকাদারি প্রতিষ্ঠানের মন গড়া। লোকজন চলাচলের দোহায় দিয়ে নিয়মিত রাতের আঁধারে  চলে ধুমছে কাজ, ব্যবহার হচ্ছে ইটভাটার রাবিস, কখনো ধুলোবালি কখনো পোড়ামাটির  স্তর। এছাড়াও পরিস্কার হয়নি শর্ত মোতাবেক স্থাপনা, গাছপালা এমনকি রাস্তা থেকে বিদ্যুৎ এর খুঁটি পর্যন্ত সরাতে পারেনি কর্তৃপক্ষ। অর্থাৎ যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে বাজারের অংশ। যানজট মুক্ত পরিচ্ছন্ন পরিকল্পিত শৈলকূপা শহর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। দেখার কেউ নেই আমরা সবাই নিধিরাম সর্দার। পরিস্থিতিটা এমন যেন

 " মারডাঙ্কি চুলার পাড়ে যেথায় মাগী রাঁধে বাড়ে" 

একারনেই মনে হচ্ছে,  রোডস এন্ড হাইওয়ে 'র বিরুদ্ধে কথা বলা নয় টু শব্দ করার লোক শৈলকুপায় নেই।


Tag
আরও খবর