ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুক হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-02-2024 02:06:06 am

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রবিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে এ ঘটনা ঘটে।


গির্জার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিহতরা সবাই ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের লোক। তারা প্রার্থনার জন্য উপাসনালয়ে একত্রিত হয়েছিলেন।


এতে আরও বলা হয়, বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলে ১২ জনের ও চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ হামলার জন্য তাৎক্ষণিক কোনো পক্ষ দায় স্বীকার করেনি।


ওই অঞ্চলে এর আগেও একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল গির্জা। আর অন্যগুলোর লক্ষ্য ছিল যাজকদের অপহরণ।


বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়। অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন ও ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও খবর







6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

১০ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে