বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

গাঁজা বৈধ হল জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-02-2024 02:02:36 am

গাঁজাকে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহারের বৈধতা দিয়ে আইন পাস করেছে জার্মানির পার্লামেন্ট। এ আইনের আওতায় ১৮ বছরের বেশি বয়সী জার্মান নাগরিকেরা নির্দিষ্ট পরিমাণ গাঁজা রাখতে পারবেন। তবে যত্রতত্র গাঁজা সহজলভ্য হবে না, বরং গাঁজা কেনা আরও কঠিন হবে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে জার্মানিতে ধূমপানের মতো প্রকাশ্যে গাঁজাসেবন বৈধ হয়ে যাবে। গত শুক্রবার পার্লামেন্টে ৪০৭-২২৬ ভোটে গাঁজাকে বৈধতা দেওয়ার আইন পাশ হয়।


নতুন এ আইনে একজন প্রাপ্ত বয়ষ্ক নাগরিক নিজের কাছে ২৫ গ্রাম গাঁজা রাখতে পারবেন অথবা বহন করতে পারবেন। এ ছাড়া নিজের বাড়িতে সর্বোচ্চ ৫০ গ্রাম গাঁজা রাখতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবাখ বলছেন, নতুন এই আইন প্রণয়নের উদ্দেশ্য, কালোবাজারকে দমানো, ধূমপায়ীদের ভেজাল গাঁজা থেকে রক্ষা করা এবং সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রের আয়ের উৎস কমানো।


তবে এ আইন পাসের পর আইনটির পক্ষে–বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, এতে তরুণদের মধ্যে স্বাস্থ্যঝুকি তৈরি হবে। অন্যদিকে প্রবীণ নাগরিকদের আশঙ্কা, গাঁজা বৈধ করার ফলে মাদকের ব্যবহার বাড়বে।


নতুন আইনে আরও বলা হয়েছে, স্কুল ও খেলার মাঠের মতো এলাকায় গাঁজাসেবন আগের মতোই অবৈধই থাকবে। বিশেষ করে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করা হবে। কাজেই গাঁজা কেনা সহজ হবে না।

আরও খবর