হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার



ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি
 নোয়াখালীতে সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মোসলে উদ্দিন (২৪) আলীপুর গ্রামের মারুফ হোসেন হৃদয় (২২) মো.সোহেল (২৫) মধ্যম নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন সাগর (২৪) অনন্তপুরের মো. মিঠু (২৪) মো.রায়হান (২২) নাজমুল ইসলাম (২৫) নাজিরপুরের মীর সাব্বির (২২)মো.শিমুল (২২)।  

পুলিশ জানায়, রাত ১টার দিকে১২/১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করার জন্য উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের  চরবজলুল করিম গ্রামের রফিকের পরিত্যাক্ত ফ্যাক্টরির সামনে রাস্তায় সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুুতিকালে ৯ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেন। ওই সময় অজ্ঞাত নামা ৩-৪জন ডাকাত পালিয়ে যায়। এ সময় পুলিশ  ১টি ধারালো ছুরি, ১ টি লোহার দা, ২টি গ্রিল কাটার, ২ টি লোহার রড়,২ টি লোহার পাইপ, ১টি এসএস পাইপ, ১টি মোটা দড়ি ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করেন।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রুজুর হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

আরও খবর