শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

চান্দিনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার রারিরচর গ্রামের স্বপ্না বেগমের বাসার দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে সোহেল (২৮) ও চান্দিনার ছাঁয়কোট গ্রামের আব্দুল জলিলের মেয়ে রোজিনা আক্তার (২২)।

একই ফ্ল্যাটের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, আমি ওই ভবনের তৃতীয়তলায় থাকি। বৃহস্পতিবার থেকে দ্বিতীয়তলায় পচা গন্ধ পাই। প্রথমে ভেবেছি হয়তো ময়লার গন্ধ। শুক্রবার জুমার নামাজের পরও একইভাবে গন্ধ পেয়ে দরজায় ধাক্কা দেই। কিন্তু কারও কোনো সাড়া শব্দ নেই।

তিনি বলেন, পরে তাদের নম্বরে ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি। সন্ধ্যার পর থেকে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কিছু বলতে পারেননি। অবশেষে থানায় খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পায়। প্রথম কক্ষে স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন আর ভেতরের কক্ষের বিছানায় স্ত্রীর মরদেহ পড়ে ছিল।

নিহত রোজিনার ভাই শাহজাহানের অভিযোগ করে বলেন, সোহেল মাদকাসক্ত ছিল। প্রায়ই রোজিনাকে মারধর করতো। ১০-১৫ দিন আগেও মাদকের টাকার জন্য রোজিনাকে মারধর করায় রোজিনা আমাদের বাড়িতে চলে যায়। আবার তাকে বুঝিয়ে শুনিয়ে আনে। আমার বোনকে প্রায়ই মারধর করতো স্বামী সোহেল।

নিহত সোহেলের বোন মুন্নী আক্তার বলেন, দুই বছর আগে তারা ভালোবেসে বিয়ে করে। তাদের কোনো সন্তান নেই। সোহেল গত ১৯ তারিখে আমার বাসায় গিয়েছিল। তারপর থেকে তাকে ফোনেও আর পাইনি। তার স্ত্রীর ফোনেও কল দিয়েছিলাম সেও রিসিভ করেনি। সন্ধ্যার পর বাসার মালিকের ফোন পেয়ে এখানে আসি।চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে দুজনের মধ্যে অমিল থাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, তিন-চারদিন আগে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর