ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্বাস চৌধুরীর লিটনের পথিক পেয়ে প্রচারণা শুরু

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠন ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্বাস চৌধুরী লিটনের পথিক পেয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।


প্রতীক বরাদ্দের পর তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তার ঘোড়া মার্কার সমর্থনে প্রচারণা চালান।এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক ঘোড়া মার্কার প্রচারণায় অংশ নেন।


জগন্নাথপুর সিলেটি বাসস্ট্যান্ডের আল ফারুক  ম্যানশনে তাঁর নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


উদ্বোধনকালে তিনি বলেন, দেশ ও নাড়ীর টানে দেশের মাটিতে ছুটে আসি দেশের মানুষের সেবা করার জন্য।


জনসেবাকে আমি ইবাদত বলে মনে করি, মানুষের জন্য কিছু একটা করে যেতে পারলেই নিজের মনে আত্মতৃপ্তি পাবো।


জনগণের ভালবাসার কারণে আমি অনেক কঠিন সমস্যার মুখোমুখি হয়েও নতুন জীবন পেয়েছি। মানুষের ভালবাসা পেলে তাদের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।


তিনি আরো বলেন, আমার পূর্বপুরুষেরা মানুষের জন্য কাজ করে গেছেন। আমার মামা অধ্যাপক আবু খালেদ চৌধুরী ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান।


তাদের ন্যায় আমিও মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতে চাই। তিনি তার উন্নয়নের মার্কা ঘোড়া প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্থরের ভোটারদের প্রতি অনুরোধ জানান। এসময় কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৪ ঘন্টা ৪৭ মিনিট আগে