জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

চন্দনাইশে কমিউনিস্ট পার্টির সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দোহাজারী বাজার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত বাঝিঁয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলণের মাধ্যমে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায়, সম্মেলন’২০২৪ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সিপিবি চন্দনাইশ উপজেলা কমিটির সভাপতি কমরেড আবদুল নবীর সভাপতিত্বে ও সম্পাদক কমরেড শিমুল কান্তি ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি কমরেড কানাই দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী, সদস্য কমরেড শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা সাম্রাজ্যবাদ নির্মুল, রাষ্ট্রীয় চার মূলনীতি প্রতিষ্ঠা, জাতীয় সম্পদ রক্ষা, দেশপ্রেমিক ত্যাগী রাজনৈতিক নেতা সৃষ্টি, বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের অবস্থা থেকে মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তি বলয় গড়ে তোলার জন্য দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মিছিল নিয়ে সচেতনতামূলক দাবী সম্বলিত হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী স্টেশন রোড প্রদক্ষিণ করেন দলীয় নেতা-কর্মীরা। সর্বশেষ স্থানীয় একটি রেস্টুরেন্টে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আবদুল নবীকে সভাপতি ও শিমুল কান্তি ধরকে সাধারণ সম্পাদক, আবদুর রহিমকে সহ সম্পাদক এবং সদস্য যথাক্রমে বিধুভুষন নাথ, গোপাল পাল, সুবল দেব, সুকান্ত বৈদ্য, সুজন বিশ্বাস, মোঃ হারুন, মৃদুল সেন, কৃষ্ণকান্ত চৌধুরী, সমর ভট্টচার্য্যসহ ১৩ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর