অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইউজেএসবি'র ২০২৪-২৫ সালের নির্বাহী পরিষদ কমিটি অনুমোদন।

 

দেশব্যাপী পরিচালিত সাংবাদিক সংগঠন "ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ" এর ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কমিটি অনুমোদন হয়েছে। 


২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সংগঠন এর প্রতিষ্ঠাতা ও উন্মোচন টেলিভিশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও কমিটির মহাসচিব আলহাজ্ব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 


কমিটিতে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও উন্মোচন টেলিভিশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান (হবিগঞ্জ) কে চেয়ারম্যান ও উন্মোচন টেলিভিশন এর প্রধান সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম (শেরপুর) কে মহাসচিব ঘোষণা করে ২০২৪-২৫ সালের কমিটি অনুমোদন হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান হিসেবে ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদ (হবিগঞ্জ), যুগ্ম মহাসচিব আ স ম আবু তালেব (মুন্সিগঞ্জ) অর্থ সচিব সুজন মাহমুদ (যশোর) এবং নির্বাহী সদস্য হিসেবে মোফাজ্জল হোসাইন পলাশ (কুমিল্লা) ও মশিউর রহমান (রাজশাহী) মনোনীত হয়েছেন।


সংগঠনটি ২০২০ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সকল সাংবাদিক নির্যাতন, নিপীড়ন এর প্রতিবাদ ও মানববন্ধন পরিচালনা করে আসছে এবং সাংবাদিকদের অধিকার আদায়ে বিভিন্ন দপ্তরে স্মারক প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিষ্ঠায় কাজ করে আসছ। 


শীগ্রই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন এর বিষয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জানান, শীগ্রই নির্বাহী পরিষদের নেতৃত্ব পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন হবে। দেশের জাতীয় দৈনিক, অনুমোদিত অনলাইন পত্রিকা ও টেলিভিশন এর সংবাদকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ চলছে এবং পরবর্তী তে বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হবে। 


সাংবাদিকদের অধিকার আদায়ে সর্বস্তরের সংবাদকর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানান নব নির্বাচিত মহাসচিব সহ সকল সদস্যবৃন্দ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ৭ মিনিট আগে