সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম সাংবাদিক সংস্থার শ্রদ্ধা




অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের মাঠে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে চসাস সম্পাদক ওসমান এহতেসাম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আবেগ ছাড়া মানুষ চলতে পারে না। আমরা বাংলাদেশ ও বাংলা ভাষাকে ভালোবাসি। আজ সে দেশ ও আমাদের মাতৃভাষার জন্য যাদের প্রাণ দিতে হয়েছে তাদের স্মরণ করলাম।'

এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিদুয়ান কাদের, সমাজসেবা সম্পাদক ও সংবাদ প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি ফিরোজ উদ্দিন, প্রণবরাজ বড়ুয়া, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আতিকুর গোলদার, নীলকমল সুশীল, রফিকুল ইসলাম, রাফিকা আক্তারসহ প্রমুখ। পরে চসাস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tag
আরও খবর