শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ভাষা শহীদদের প্রতি কুমিল্লায় এনজিও সংস্থা দিয়া"র শ্রদ্ধা নিবেদন

আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার টাউন হল মাঠে এনজিও সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট (দিয়া)'র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে শহীদ মিনারে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট (দিয়া)’র সংস্থার সকল নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, এনজিও সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট (দিয়া)’র সংস্থার সভাপতি ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কাশেম, দিয়া সংস্থার নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর মোঃ ইউনুস ও সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল আলিম ভূইয়া।

সংস্থার পরিচালক নাছরিন আক্তার ও উপ পরিচালক মোঃ আবুল বাশার, একাউন্টস অফিসার নুসরাত জাহান, মনিটরিং অফিসার মোঃ সুমন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজমুল হাসান, শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, জাকির হোসেন, কামরুল ইসলাম, মোতালেব হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নাহিদ হাসান, মোঃ কাউছার আহমেদ প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সহকারী শাখা ব্যবস্থাপক সহ সংস্থার সকল স্টাফরা। এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মোঃ সাকিবুল হাসান।

এসময় সংস্থার সকল স্টাফ একসাথে উচ্চকণ্ঠে বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

মহান ২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়। ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়। সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

আরও খবর