বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধুপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য
মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। মধুপুর উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেন এর নেতৃত্বে কর্মকর্তা ও
কর্মচারীগণ সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন।
এরপর মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের
মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপ-আঞ্চলিক কেন্দ্রের
ক্যাম্পাসে ব্যানার ও বর্ণমালা টানিয়ে শোভিত করে স্বীয় মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায়
প্রতিষ্ঠার লক্ষে ১৯৫২ সালে মার্তৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগকারী শহীদদের
স্মরণ করেন।
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ ঘন্টা ২১ মিনিট আগে
৯ ঘন্টা ৪৬ মিনিট আগে