তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহনে সুরক্ষা বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির আয়োজনে (এমএমএস) উপজেলা পরিষদ হলরুমে সোমবার ও মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিকভাবে সহযোগীতা করে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং দাতা সংস্থা তেরে দেস হোমস (টিডিএইচ)।

কর্মশালার উদ্বোধন ও সমাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র। 

মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানব পাচার প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কমিটির উপদেষ্টা বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,ওসি প্রানবন্ধু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক,

উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক  মর্জিনা বেগম, মানব পাচার প্রতিরোধ কমিটির উপদেষ্টা নির্মল কুমার চক্রবর্তী,গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম  শেখ প্রমূখ।

কর্মশালা সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন টিডিএইচ এর শিশু সুরক্ষা সমন্বয়ক জোনায়েদ মোঃ আতাউল্লাহ এবং দক্ষতা উন্নয়ন কারিগরি বিশেষজ্ঞ প্রিয়তা খন্দকার। উপস্হিত ছিলেন টিডিএইচ এর জৈষ্ঠ্য গবেষনা কর্মকর্তা ও প্রকল্প ফোকাল সুরজিত কুন্ডু।

কর্মশালায় মানব পাচার,  প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যাক্তিকে সহায়তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, কর্মশালায় গৃহীত আলোচনা ও সিদ্ধান্তের আলোকে   মানব পাচার বিশেষ করে দৌলতদিয়া যৌনপল্লীতে নারী ও শিশু পাচার প্রতিরোধের জন্য করনীয় ঠিক করে একটি সুপারিশ পত্র জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে পাঠানো হবে।

আরও খবর