নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

আফগানিস্তানে তুষার ধসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-02-2024 06:50:55 am

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে টানা তুষারপাতের ফলে ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়েছে। ৮ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।


প্রশাসনের জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে জানানো হয়েছিল ধসে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে।


খবরে বলা হয়েছে, বরফের নিচে চাপা পড়েছেন অনেকে। দেশের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পর সোমবার বরফ ধসের ঘটনা ঘটে। এখনও তুষারপাত চলছে। উদ্ধারকার্যে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।


আফগানিস্তানের প্রায় সর্বত্রই বরফ পড়েছে। বিভিন্ন জায়গা থেকে ধসের খবর আসছে। কিন্তু তাতিন উপত্যকার নাকরে গ্রামে প্রবল ধস নামে। ২০টি বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ ও বরফের মধ্য়ে মানুষ চাপা পড়েন।


বার্তাসংস্থা এএফপিকে তথ্য ও সংস্কৃতি বিষয়ক আঞ্চলিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেছেন, উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।


আফগানিস্তানে এমনিতেই শীতকাল সবসময়ই কঠিন। এবার বরফ পড়তে অনেক দেরি হয়েছে। সরকারি কর্মকর্তা মৌলবী মোহাম্মদ নবি আদেল বলেছেন, খারাপ আবহাওয়ার ফলে উদ্ধারকাজে দেরি হচ্ছে।এখনো বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা। রাস্তা বরফ পড়ে আটকে গেছে।


আফগানিস্তান বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটি। কয়েক দশক ধরে এখানে যুদ্ধবিগ্রহ চলেছে। আফগানিস্তানজুড়েই একের পর এক প্রকৃতিক বিপর্যয় হতে থাকে। জয়বায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির খামখেয়ালিপনা আরো বেড়েছে। সম্প্রতি ভয়ংকর বন্যা ও ভূমিকম্পের কবলে পড়েছে আফগানিস্তান। সূত্র: এএফপি

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৩ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে