দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

নীলফামারীতে আটার প্রলোভন দেখিয়ে এন‌আইডি তথ্যের কেনাবেচা, গ্রেপ্তার ০৪

নীলফামারীতে এক কেজি আটা দেয়ার প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি তুলে ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য বিক্রি করা একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১৯ফেব্রুয়ারী) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম সবুর।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের আরাজী রামকলা এলাকার বাসিন্দা মিজানুর রহমান মান্নু(২৪), সাগর রায়(২৬) জাকির ইসলাম(১৯) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই মধ্যপাড়া এলাকার বাসিন্দা শয়ন মিয়া(২৫)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ‘জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের নামে মাসব্যাপী আটা বিতরণ কার্যক্রমের ব্যানারের আড়ালে গ্রামের সহজ-সরল মানুষকে ভুল বুঝিয়ে আসছিল চক্রটি। এক কেজি আটা দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্থিরচিত্র ধারণ করে অনলাইনে একটি লিঙ্কে প্রেরণ করছিল তারা। ওই‌ লিঙ্কের মাধ্যমে মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্য বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে তারা।

তিনি বলেন, মানুষের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য প্রচার, প্রকাশ ও হস্তান্তরের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে‌। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, একটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

জনগণকে সতর্ক করে এসপি বলেন, আমাদের এসব বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। ব্যক্তিগত তথ্য হস্তান্তরের মাধ্যমে ঘটতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই কারো প্রলোভনে পড়ে কোন গোপনীয় তথ্য আমরা যেন হস্তান্তর না করি, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর