চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে আওয়ামী লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ! প্রধাণ অতিথিই জানেন না সম্মেলন হয়েছে কিনা

জয়পুরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর ৮ জন, পুলিশসহ আইন শৃংঙ্খলা বাহিনী ২০ জন। এমনই পরিবেশে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে ০৮ নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কমিটির উপর দায় দিয়ে সম্মেলনস্থল থেকে চলে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক।


আগামী ২৩ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। দলীও অভ্যন্তরিন কন্দোলে উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ তরিঘরি করে তাদের স্বার্থ সিদ্ধির জন্য ০৮নং জামালপুর ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীকে না জানিয়ে এ সম্মেলনের মাধ্যমে ইউনিয় পকেট কমিটি গঠণ করা হচ্ছে এমন অভিযোগ স্থানীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের। 


এই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৯ জন করে ১৭১, কোয়াবশন ১৫ ও ইউনিয়ন কমিটির ৬৫ জন মিলে মোট ২৫১ জন কাউন্সিলরদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন।


উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু বলেন, সম্মেলনে ৮ জন কাউন্সিলর, পুলিশ, সাংবাদিক সহ মোট ৩০ জনের মতো উপস্থিত ছিল। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি।


সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে আমরা সম্মেলন করছি বলে সভাপতি গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে সম্মেলনস্থল থেকে চলে যান। 


জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস, এম সোলায়মান আলী বলেন, আমি সম্মেলনে গিয়েছিলাম। সেখানে কাউন্সিলদের উপস্থিতি খুবই কম। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি। ২৫১ জন কাউন্সিলরদের মধ্যে তিন ভাগের এক ভাগ অর্থাৎ ৮৪ জন কাউন্সিলর উপস্থিত থাকতে হবে।


জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলনটির প্রধান অতিথি আরিফুর রহমান রকেট এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সম্মেলন হয়েছে কিনা খবর পাই নাই, কাজে ব্যাস্ত ছিলাম জানিনা।


উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য, জেলা কমিটির সকল সহ-সভাপতি ও সাধারন সম্পাদকের নাম সম্মেলনের ব্যানারে থাকলেও জেলা কমিটির একজন সহ-সভাপতি ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।

আরও খবর