বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ট্রলির পিছনে সিএনজির ধাক্কা, এক নারী নিহত

দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচকে যাওয়া সিএনজি ।

নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির অদূরে দাঁড়িয়ে থাকা ট্রাক বহনের ট্রলির পিছনে যাত্রীবাহী একটি সিএনজি (অটোরিকশা) ধাক্কা লেগে আসমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে ও অটোরিকশা চালক। নিহত আসমা বেগম বগুড়ার গাবতলী উপজেলার কাগইল গ্রামের মৃত টুকু মিয়ার স্ত্রী। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুরের কাছে নারিকেল বাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে নওগাঁর রানীনগর থেকে আসমা বেগম ও তার ছেলে রাজু আহম্মেদ (৩২) একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ-বগুড়ার মহাসড়কের উল্লেখিত স্থানে পৌঁছলে যাত্রীবাহী সিএনজিটি দাঁড়িয়ে থাকা এস্কেভেটর (ভেকু) বহনের ট্রলির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসমা বেগম নিহত হন। এসময় তার ছেলে রাজু আহম্মেদ ও নওগাঁর রানীনগর উপজেলার ধনোপাড়ার অটোরিকশা চালক মিঠুন (৩৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৭ মিনিট আগে