শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কুমিল্লার চান্দিনায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লার চান্দিনায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার ১৮ ফেব্রুয়ারি এ উপলক্ষে চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের হেফজ বিভাগে আলোচনা সভা, দোয়া ও মুনাজাত হয়। আলোচনা সভা শেষে আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় দৈনিক যুগান্তরের চান্দিনা প্রতিনিধি মো. আবদুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও চান্দিনা মহিলা কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন।

চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জাতীয় সাংবাদিক সংস্থা চান্দিনা উপজেলা শাখার সভাপতি কাজী রাশেদ, দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. তাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, দৈনিক কালবেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, দৈনিক দেশচিত্র প্রতিনিধি মো. সাকিবুল হাসান, দৈনিক মুক্তখবর প্রতিনিধি মো. সোহেল রানা, ব্যবসায়ী মো. খোকন, আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক মো. আবদুর রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও মুনাজাত করেন- মো. ফয়েজুর রহমান।

আরও খবর