যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ময়মনসিংহে ডাঃ দীপক নাগের বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) এর কণ্যা ডাঃ মাহজাবীন হক মাশা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর বোর্ড অব ডাইরেক্টর, মাশা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী এবং শামীম এন্টার প্রাইজের কর্পোরেট ডাইরেক্টর দায়িত্ব পালন করে আসছেন। গত জুন মাসে মাহজাবীন হক মাশার চোখের সমস্যা হওয়ায় দীন মো. চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারে চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার দীপক নাগের চিকিৎসা নেন। এ সময় ডাক্তার দীপক নাগ মাশার চোখে লেজার প্রতিস্থাপন করেন। কিন্তু লেজার লাগানোর পর চোখে অন্ধকার দেখা শুরু করে মাশা। এই অবস্থায় মাশাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, লেজার স্থাপনের কারণে মাশার চোখের ৩৩ ভাগ রেটিনা চিরতরে নষ্ট হয়ে গেছে।  এ ঘটনায় বিগত ১০ আগষ্ট ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাশার ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামিউল হক সাফা ডাঃ দীপক নাগের বিরুদ্ধে মামলা দায়ের  করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছে। 

আজ ১৯ অক্টোবর বেলা ১১ টায় ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর সামনে ডাঃ মাহজাবীন হক মাশার দৃষ্টিশক্তি বিনষ্টকারী  ডা.দীপক নাগের শাস্তির দাবীতে আজ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেছে চেম্বার অব কমার্স, ময়মনসিংহ জেলা ও মহানগরের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন ও সর্বস্তরের সচেতন জনসাধারণ। 

Tag
আরও খবর