চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ধর্মমন্ত্রীকে 'দলবাজ' ও 'রাজাকার' আখ্যা দিয়ে নারী এমপিপুত্রের ফেসবুকে পোষ্ট! আ.লীগ নেতাদের নিন্দা


ধর্মমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালসহ তাঁর বাবাকে 'দলবাজ' এবং 'রাজাকার' আখ্যা দিয়ে সংরক্ষিত আসনের এক নারী সংসদ সদস্যের পুত্র সামাজিক যোগাযোগ মধ্য ফেসবুকে একটি লেখা পোষ্ট করেছেন। এছাড়া একই পোষ্টে চট্টগ্রাম থেকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত দিলোয়ারা ইউসুফকেও 'রাজাকার' তকমায় অভিহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ফেসবুকে পোষ্টকারীর নাম মীর শরীফ হাসান লেলিন। তিনি জাতীয় সংসদের জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরার ছেলে এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আওকণ্ঠশিল্পী।

 

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মীর শরীফ 

হাসান লেলিন অনেক আগে থেকেই সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালসহ তাঁর পরিবারের বিরুদ্ধে নানাবিধ অশালীন মন্তব্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে আসছে।


তবে মীর শরীফ হাসান লেলিনের দাবি, তিনি কখনোই কারোর বিরুদ্ধে অশালীন মন্তব্য ফেসবুকে ছড়িয়ে দেননি। যেটা সত্য, তিনি সেটাই প্রকাশ করেন।'



রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে ধর্মমন্ত্রীকে ঘিরে বিস্ফোরণ মন্তব্যে পোষ্ট করেন 'শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, এ কথা জানে বিশ্বের লোক' গানের কণ্ঠশিল্পী মীর শরিফ হাসান লেলিন।


এরপর থেকে ওই খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নজরে আসে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদেরও। তাঁরা ধর্মমন্ত্রীকে নিয়ে বেমানান মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 


মীর শরিফ হাসান লেলিন তাঁর ফেসবুক আইডিতে পোষ্টের লেখাগুলো হুবহু তুলে ধরা হলো, 


প্রসঙ্গ নারী আসন...

মহিলা এমপি হিসেবে নাম আসা,

দিলোয়ারা ইউসুফ এর বাবা, চাচা যদি চিহ্নিত রাজাকার হয়ে থাকেন, দিলোয়ারা ইউসুফ কিন্তু ৯৪ সাল থেকে আওয়ামী লীগের জন্য অবদান রাখছেন!

পক্ষান্তরে দলবাজ ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল নিজে রাজাকার। তার বাবা হবিবর রহমান খান কুখ্যাত রাজাকার হলেও তাদের নিয়ে প্রশ্ন উঠলে দেখার কিন্তু কেউ নাই!

২০০১ সালে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা আওয়ামী লীগের প্রার্থী রাশেদ মোশাররফকে নিজের হাতে পরাজিত করার রেকর্ডটিও কিন্তু তার হাতেই রয়েছে।

মুক্তিযোদ্ধা লিয়াকত চেয়ারম্যান হত্যা মামলার এক নাম্বার আসামি হয়েও উল্টো ধর্ম প্রতিমন্ত্রী থেকে উনি কিন্তু এখন ধর্মমন্ত্রী হয়েছেন !!

তার পুত্র সন্তান মিতুল অর্থাৎ তার বাড়ির কাজের মেয়ের ছেলে চেহারা মিলে যাওয়ার কারণে হলফনামায় পরিবর্তন এনে স্বীকৃতি দেয়ার কথা না হয় বাদই দিলাম।

সেদিন আবার দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেই ছেলের ছবি তুলে স্বীকৃতির মাত্রাটা আর একটু বাড়িয়ে নিলেন!

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এতবড় আওয়ামী লীগার যে, কি না, ২০০৮ সালে আমার কাছে এসে বসে থাকতো, আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য।  

আমরা প্রকৃত বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মুখ খুললে যত অপরাধ শুধু আমাদেরই.. 

সেলুকাস!!


ফেসবুকে পোষ্টকারী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শরীফ হাসান লেলিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফেসবুক মেসেঞ্জারে বলেন, 'ভাই, আপনারা তো সত্য লিখবেন না। সাহস থাকলে, এবার লেখেন। ধর্মমন্ত্রীসহ তাঁর পরিবারকে নিয়ে আমি ফেসবুকে পোষ্ট দিয়েছি। পোষ্টের সবগুলো তথ্যই সঠিক। আমি কারো বিরুদ্ধে  কোনো অপবাদ ছড়াচ্ছি না। বরং যেটা সত্য, সেটাই পোষ্ট করেছি। এটা দোষের কিছু আছে বলে মনে করি না। কারণ, সত্য উন্মোচন করা দরকার। সেকারণেই ফেসবুকে পোষ্ট করেছি।'


এবিষয়ে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, 'ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল মহোদয়সহ তাঁর বাবাকে নিয়ে ফেসবুকে বেমানান পোষ্ট দেওয়ায় আমরা হতবাক হয়েছি। কারণ, মাননীয় ধর্মমন্ত্রী সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি টানা চারবারের সংসদ সদস্য। এছাড়া তিনি সরকারের গত মেয়াদে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চলতি সংসদে তিনি ধর্মমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এরকম জনপ্রিয় একজন ব্যক্তিকে নিয়ে ফেসবুকে অপবাদ ছড়ানো প্রতিহিংসার বহিঃপ্রকাশ মাত্র। আমরা বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। '


 ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি বলেন, 'ধর্মমন্ত্রীসহ তাঁর পরিবারাকে নিয়ে 

মীর শরিফ হাসান লেলিন এবারই যে প্রথম বিরূপ মন্তব্য ফেসবুকে পোষ্ট করেছে, তা কিন্তু নয়। বরং এর আগেও মাননীয় ধর্মমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নানা অপবাদ ছড়াচ্ছিলো সে। যা একান্তই নিন্দনীয় কাজ। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'



ধর্মমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের সঙ্গে মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি কল রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


আরও খবর