চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি ও একইসাথে প্রত্যেককে ৫০ হাজা টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে একজন পলাতক রয়েছে এবং মামলা চলাকালীন সময়ে ২ জন মৃত্যুবরণ করায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-১ম এর বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার মোঃ রব্বানী, মোঃ রাফিউল, মোঃ মোজাফ্ফর হোসেন, মোছাঃ আমিনা বেগম ও মোছাঃ সহিদা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খরের গাদা থেকে খর খোলার সময়   পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে 

আবু তাহেরকে হামলা করে আহত করলে তার ছেলে   আবু হোসেন এগিয়ে আসলে আসামীরা তাকেও মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শজিমেকে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে হোসেন কে ঢাকার ইবনে সিনায় ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আবু তাহের ৪ এপ্রিল ৯ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। 

দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন। 

আরও খবর