বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

শহীদ জোহা দিবস স্মরণে শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ছবি: সংগৃহীত



আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪। ১৯৬৯ সালের এই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহাকে পাকিস্তানি সামরিক বাহিনী গুলি করে হত্যা করে। শহীদ ড. জোহা দিবস স্মরণে শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস কর্তৃক শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।সকাল ১০.৩০ মিনিটে ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর প্রতিষ্ঠাতা ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন উক্ত ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 


এই দিবসকে স্মরণ করার লক্ষ্যে এবং শহীদ ড. শামসুজ্জোহা'র স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানের নিমিত্তে শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস কর্তৃক শোক র‍্যালি আয়োজন করা হয়। শহীদ ড. শামসুজ্জোহা'র হত্যাকাণ্ডের ফলে সমগ্র দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। ঢাকাসহ সমগ্র বাংলায় ছাত্র-শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শ্রমিক জনতা ব্যাপক আন্দোলন শুরু করেন। পূর্ব পাকিস্তান ব্যাপী এই আন্দোলনের তীব্রতা দেখে পাকিস্তান সামরিক সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৬৯ সালের এই গণঅভ্যুত্থান বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার সূত্রপাত হয়েছিল ড. জোহা স্যারকে হত্যার মধ্য দিয়ে। 


একথা অস্বীকার করার উপায় নেই যে, ড. শামসুজ্জোহা স্যারের হত্যাকান্ড ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অন্যতম উপলক্ষ হিসেবে কাজ করেছিল। ১৯৬৯ সালের ১৮ই ফেব্রুয়ারি শহীদ ড. শামসুজ্জোহা স্যারের হত্যাকাণ্ডের পর আজ অবধি ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ সরকার এই দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করেননি। প্রতিবছর ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং এই দিনে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দিনটিকে 'জাতীয় শিক্ষক দিবস' হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানানো হলেও আজ পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোন স্বীকৃতি প্রদান করা হয়নি। শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার জোর দাবি জানায়। এই ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ হেলাল উদ্দিন বলেন, শহীদ ড. শামসুজ্জোহা বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। পাকিস্তান সামরিক জান্তা সরকার কর্তৃক ড. শামসুজ্জোহা স্যারের হত্যাকাণ্ডের ফলে সমগ্র পূর্ব পাকিস্তান ব্যাপী সামরিক সরকার বিরোধী আন্দোলন জোরদার হয়। এই আন্দোলনের তীব্রতা দেখে পাকিস্তান সামরিক সরকার আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলার অন্যতম আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তান ব্যাপী সামরিক সরকার বিরোধী আন্দোলন জোরদার হয় এবং স্বাধীনতা আন্দোলনের পথকে ত্বরান্বিত করে।

আরও খবর