যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বড়লেখার সেলিম উদ্দিন সাংবাদিকতায় পর্তুগালে বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন

মরক্কো, স্পেন, ফ্রান্স ও ইতালির পর ইতিহাস ঐতিহ্যর দেশ পর্তুগালের লিসবনে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড পেলেন ১৫ জন বাংলাদেশী। 

দীর্ঘ জীবন সাংবাদিকতায় বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন বৃটিশ প্রবাসী  সাংবাদিক সেলিম উদ্দিন। 

তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন পর্তুগাল নিযুক্ত বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত মিসেস রেজিনা আহমেদ ও সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়সাল চৌধুরী ও বামিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ গণমাধ্যম কর্মিরা।

ইউরোপের বাঙালী কমিউনিটির প্রতিথযশা বাংলা গণমাধ্যমকর্মী সেলিম উদ্দিনের প্রবাসে সাংবাদিকতা শুরু ২০০৬ সালে ফ্রান্স থাকাবস্থায়। পরবর্তীতে তিনি পর্তুগালে পাড়ি জমালেও সেখানেও জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। তখন পর্তুগালে বাংলা গণমাধ্যমে বলতে গেলে কেউ-ই সরব ছিলেন না। বাঙালী কমিউনিটির নানা তথ্য-সংবাদ সংগ্রহে বাংলা টিভির প্রতিনিধি হিসেবে তিনি ছুটে চলতেন পর্তুগালের এ প্রান্ত থেকে ঐ প্রান্ত। পরবর্তীতি তার উৎসাহে এবং মূলতঃ তার মাধ্যমেই পর্তুগালে আরো বেশ ক‘জন সাংবাদিকতায় যুক্ত হোন। 

সেলিম উদ্দিন শুধু সাংবাদিকতা-ই নয়,সামাজিক দায়বদ্ধতায় কমিউনিটির উন্নয়নেও নানাভাবে কাজ করেছেন। পর্তুগালের তৎকালীন বাংলাদেশী রাষ্টদূত ইমতিয়াজ আহমদের সহযোগিতায় লিসবনের স্থায়ী শহীদ মিনার স্থাপনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তিনি লিসবনের মেয়রের সাথে কয়েক দফা বৈঠক করেন এবং পরবর্তীতে শহীদ মিনার নির্মাণ করা হয়। পর্তুগালে বাংলাদেশের দূতাবাস স্থাপনে সেলিম উদ্দিন পর্তুগালের বাঙালী নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশের পরররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের উচ্চমহলে লবিং করেন। সাংবাদিকতার বাইরেও তিনি পর্তুগালের প্রবাসী বাঙালী শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিজয় ফুল কর্মসূচি,পিঠা উৎসব ছাড়াও ২০১৭ সালে অবৈধ অভিবাসীদের ধর-পাকড়ের সময় পর্তুগালের বিভিন্ন  সংগঠনকে নিয়ে সংসদ ভবনে মানব বন্ধন করার পাশাপশি পর্তুগালের রাষ্ট্রপতিকে পত্র দিয়ে তাঁর সাথে সরাসরি সাক্ষাৎ করে অভিবাসীদের বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন।

একজন গণমাধ্যমকর্মী হয়েও যে কমিউনিটির সেবা করা যায়,তাঁর এক উজ্জ্বল দৃষ্টান্ত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর মোহাম্মদনগর গ্রামের মরহুম মরহুম হাজী ছাদ উদ্দীনের বড় ছেলে সেলিম উদ্দিন।

আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২১ ঘন্টা ২৭ মিনিট আগে