শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর ডলফিন এনজিও‘র মালিক আব্দুর রাজ্জাকসহ ০৬ জন কে যৌথ অভিযানে আটক করেছে র‌্যাব-৫ এবং র‌্যাব-১১।

২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর ডলফিন এনজিও‘র মালিক আব্দুর রাজ্জাকসহ ০৬ জন কে যৌথ অভিযানে আটক করেছে র‌্যাব-৫ এবং র‌্যাব-১১।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫ এবং র‌্যাব-১১ এর চৌকশ আভিযাানিক দল নওগাঁয় গ্রাহকের সঞ্চয় প্রায় ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডলফিন নামে এক এনজিও‘র মালিক ১। মোঃ আব্দুর রাজ্জাক (৪৩), পিতা-মোঃ নাছির উদ্দিন মন্ডল, সাং-ফতেহপুর কে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানধীন তারাব বাসস্ট্যান্ড এলাকা থেকে এবং ২। মোঃ রিপন (১৮), পিতা-মোঃ আব্দুল মজিদ, সাং-ফতেহপুর, ৩। মোঃ পিয়ার আলী (৪০), পিতা-মৃত গিয়াস উদ্দিন মন্ডল, সাং-রজাকপুর, ৪। মোঃ আতোয়ার রহমান আতা (৬০), পিতা-মৃত লায়ের উদ্দিন মন্ডল, সাং-ইকরতারা, ৫। মোছাঃ শিল্পি বেগম (৩৫), স্বামী-মোঃ পিয়ার আলী, সাং-রজাকপুর, ও ৬। মোছাঃ সুমি বেগম (৩২), স্বামী-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-ফতেহপুর, সকলের থানা ও জেলা-নওগাঁ গণকে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।


ঘটনার বিবরণে জানা যায়, নওগাঁ জেলার সদর থানাধীন ফতেহপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক ২০১৩ সালে ডলফিন সেভিংস এন্ড ক্রডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (রেজিঃ নং-১২৪৩) নামে একটি সংস্থা গড়ে তোলেন। গ্রামের সহজ সরল মানুষকে প্রতিমাসে তার এনজিও‘তে ২,০০০-২,৫০০/- টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ২০ কোটি টাকা আমানত সংগ্রহ করেন। ডলফিন এনজিও‘তে এলাকার অনেকেই সঞ্চয়পত্র খোলার নামে অল্প অল্প করে বড় অংকের টাকা আমানত হিসেবে জমা করে। ডলফিন এনজিও‘র অফিসে গ্রাহকগণ জমানো টাকার মুনাফা প্রথম তিন মাস পেলেও পরবর্তীতে মুনাফা বন্ধ করে লাপাত্তা হয়ে যায় ডলফিন এনজিও।


তথ্যমতে, আব্দুর রাজ্জাকসহ তার বোন মোছাঃ শিল্পি বেগম, স্ত্রী মোছাঃ সুমি আক্তার, মোঃ রিপন এনজিও‘র সভাপতি পিয়ার আলী, ম্যানেজার মোঃ আতোয়ার রহমান আতা এবং ক্যাশিয়ার মোঃ রিপন হোসেন এলাকার জনসাধারণের কাছ থেকে ১ লাখ টাকায় ২ হাজার টাকা লাভ দেয়ার কথা বলে উক্ত এনজিও‘তে ৩০০ জন এর বেশি গ্রাহককে সঞ্চয় রাখার ব্যাপারে উৎসাহিত করেন। পরবর্তীতে  গ্রাহকগণ সঞ্চয়ের টাকা উত্তোলন করতে গেলে আজ আসো কাল আসো বলে গ্রাহকদের টাকা দিতে কালক্ষেপন করতে থাকে। 


ডলফিন এনজিও‘র মালিক আব্দুর রাজ্জাক, শিল্পি বেগম, সুমি আক্তার, পিয়ার আলী এবং রিপন গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হওয়ার পর থেকেই র‌্যাব-৫ এর গোয়েন্দা দল তাদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় র‌্যাব-৫ এবং র‌্যাব-১১ এর গোয়েন্দা দল আব্দুর রাজ্জাক, রিপন, পিয়ার আলী, আতোয়ার, শিল্পি বেগম এবং সুমি আক্তার কে গ্রেফতার করতে সক্ষম হয়।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর