চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

নুর মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

আল নুর ফাউন্ডেশনের আয়োজনে নুর মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সিলেবাস ভিত্তিক শিক্ষার পাশাপাশি সঠিক প্রতিভার বিকাশে প্রতিযোগিতামূলজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তাহলে নিজেদের প্রতিভাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। এক্ষেত্রে প্রতি বছরের ধারাবাহিকতা রক্ষা করে আল নুর ফাউন্ডেশন নুর মেধাবৃত্তি আয়োজন করে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কাজে উৎসাহিত করা হয়। বক্তারা আলোচনায় আরো বলেন, আত্মশক্তিতে বলীয়ান হওয়া শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যত গঠনে সকল প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হয়। এক্ষেত্রে অভিভাবকদের আরো সহযোগিতামূলক মনোভাব তাদের পাশে দাড়ানোর আহ্বান জানান।


১৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় আল নুর কম্পিউটার সেন্টারের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ এম সাইফুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মেধাবৃত্তি বোর্ডের চেয়ারম্যান মোঃ রায়হানুল আনোয়ার রাহী। অনুষ্ঠানে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হান্নান চৌধুরী। 


সংগঠক মোহাম্মদ নাছির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান আলোক হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি সরকারি কলেজের সহযোগী প্রভাষক এন এম রহমত উল্লাহ। বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ আলোচক বিশিষ্ট কলামিস্ট ও লেখক মাওলানা দৌলত আলী খান,নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,দৈনিক সমাচার ফটিকছড়ি প্রতিনিধি মুফতি মামুন বশর ভূইয়া,তরুণ লেখক এম হোসাইন প্রমুখ।


অভিভাবকদের উপস্থিতিতে মেধাবৃত্তিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিকট পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পরবর্তীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছ থেকে কৃতি শিক্ষার্থীরা পুরস্কার ও স্মারক গ্রহণ করেন।

Tag
আরও খবর