অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে সেনবাগে একটি সুসংগঠিত আ'লীগ গঠন করবো - মোরশেদ আলম এমপি



নোয়াখালীর সেনবাগে  উপজেলা ও পৌর আওয়ামীলীগের ব্যানারে সংবর্ধিত হলেন ৩য় বারের নির্বাচিত আলহাজ্ব মোরশেদ আলম এমপি। শনিবার (১৭ ফেব্রুয়ারী ) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন, সেনবাগ সরকারি কলেজের সাবেক এজিএস ও এজেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামছু উদ্দিন রিয়াদ ও টেক্স ওয়ান বিডি চেয়ারম্যান খালেদ মোশাররফ হোসেন জুয়েল। 


সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহার উল্যার সভাপতিত্বে ও সেনবাগ পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স. ম জাকারিয়া আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপি। সেনবাগের বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা নোয়াখালী-২ আসনের নন্দিত সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম কে সংবর্ধনায় ফুল দিয়ে বরণ করা হয়। সংরর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এফবিসিসিআই এর সাবেক সভাপতি, সার্ক চেম্বারের বর্তমান সভাপতি মোঃ জসিম উদ্দিন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, এ.জে.আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুদ্দীন আহমেদ রিয়াদ,টেক্স ওয়ান বিডি চেয়ারম্যান খালেদ মোশাররফ হোসেন জুয়েল,আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, এমপি পুত্র সামছুল আলম সুমন,সাইফুল ইসলাম দিপু, 


২নংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন,৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, জিএস মোশাররফ, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলো,আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা মাসুদ, সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  নিজাম উদ্দিন সুজন, বজরা ইউনিয়ন চেয়ারম্যান মিরন, সেনবাগ পৌর সভায় কাউন্সিলর আলমগীর হোসেন । সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সেনবাগ সরকারি পাইলট হাইস্কুলের মাঠে হাজার দর্শকে মাতিয়েজনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর এস এস  ব্যান্ডের ইভানের গানে মাতোয়ারা আনন্দে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,  মোঃ সাইফুল আলম দিপু, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ,  নোয়াখালী-২ আসনের আমজনতা এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৪৯ মিনিট আগে