শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

সম্প্রীতি রক্ষায় আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- সকল সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও মহা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি যখন থেকেই সেবা করার সুযোগ পেয়েছি কক্সবাজারের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, প্রত্যেকবার নির্বাচনের সময় সনাতনী সম্প্রদায়ের মানুষ আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন তাহা ভুলা যাবেনা। উন্নয়নের ব্যাপারে আমাকে দাবী দিতে হবে কেন, আমিতো আপনাদেরই লোক। অতীতের চাইতে আরো বেশি উন্নয়ন করা হবে। যাহা ধারাবাহিক ভাবে সম্পন্ন করা হবে। তিনি বলেন, আমি সম্প্রীতির মানুষ, সকল ধর্মে সম্প্রীতি বজায় রাখতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।



শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার ব্রাহ্ম মন্দিরের বিভূতি ভূষণ সেন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ।জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- কক্সবাজারের প্রবীণ মৃতশিল্পী ও নাট্যকার নেপাল ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, সহ-সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু, কক্সবাজার ব্রাহ্মণ সংসদের সভাপতি এডভোকেট মৃণাল চক্রবর্তী, তপন দাশ, দীপক দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, সুজন শর্মা, কাঞ্চন দাশ, শ্রী রাজাগোবিন্দ দাশ ব্রহ্মচারী, মৃনাল আচার্য্য, রুবেল মল্লিক, রাজু পাল প্রমূখ নেতৃবৃন্দ।কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ‘র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভার শুরুতে পবিত্র বেদ থেকে পাঠ করেন ধনঞ্জয় চক্রবর্তী, গীতা থেকে পাঠ করেন পল্লব চক্রবর্তী। পরে কক্সবাজার জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।



বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, (কক্সবাজার-৩) নির্ধারিত সফরসূচি অনুযায়ী শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টায় ৩ দিনের সফরে কক্সবাজার পৌঁছলে বিমান বন্দরে কক্সবাজার জেলা প্রশাসন হুইপ মহোদয়কে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে হিলটপ সার্কিট হাউসে পুলিশ সুপার কার্যালয় পুলিশের একটি চৌকস পুলিশ দল মাননীয় হুইপ মহোদয়-কে "গার্ড অব অনার" প্রদান করেন। পরে তিনি কক্সবাজার বদর মোকাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।বিকালে রামু চাকমারকুল ইউনিয়নের মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার (কাজী অফিস) উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।রাতে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং কক্সবাজার জেল গেইট এলাকায় একটি ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আরও খবর