কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে দুটি মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে দুইটি মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার বোয়ালী এলাকার সিহাব উদ্দিনের ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার আজিজুল হকের ছেলে তানভীর হাসান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর হাসান ও মারুফ হাসান সরিষাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বনি আমিন অরেঞ্জও মোটরসাইকেল যোগে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে, মোটরসাইকেল দুটি মধুপুর-জামালপুর মহাসড়কের নেকিবাড়ী এলাকায় পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় আহত ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মারুফ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

আরও খবর