লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লাখাইয়ে মুক্তিযোদ্ধা সরকারী কলেজের অধ্যক্ষের অনিয়মদূর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান।

লাখাইয়ে মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষের অনিয়মদূর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান। 

লাখাইয়ে মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী নানা অনিয়ম, দূর্নীতি,স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেছে কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) এর মাধ্যম স্মারক লিপি প্রদান করেছে কলেজে শিক্ষার্থী মইনুল তালুকদার, মিজানুর রহমান, স্বাধীন আহমেদ, মোতাব্বির হোসেন, মুবাশ্বির সহ ২ শতাধিক শিক্ষার্থী। 

স্মারক লিপি সূত্রে জানা যায় লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী কলেজ অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে পড়েন।

কলেজের নামে ভূয়া ইফতার মাহফিল, ফার্নিচার ক্রয় ও যাতায়াত খরচের ভূয়া বিলভাউচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, মাল্টিমিডিয়া ভবনে অফিস কক্ষ স্থানান্তর, শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি, মনগড়া ভাবে কলেজের অর্থ ব্যয়, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত মাসিক বেতন ও সেশনফি আদায়,।

আরোও জানা যায় অধ্যক্ষ মোঃ জাবেদ আলী তাঁর  জিএলডিপি নামের এনজিও সংস্থার ব্যস্ত থাকায় প্রায়শই কলেজে গরহাজির থাকেন বিধায় পাঠদান, ইংরেজি ও আইসিটি শিক্ষক সংকট, আইসিটি ল্যাব স্থাপনে নিরব ভূমিকা পালন এর মতো বিষয় রয়েছে এ স্মারক লিপিতে।

প্রদত্ত স্মারক লিপি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর অনিয়মদূর্নীতির বিষয়ে একাধিক তদন্ত প্রতিবেদনে অনিয়মের বিষয়টি প্রমানিত হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ থাকা সত্ত্বেও তা কার্যকর হয়নি। 

বারংবার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হলেও তা বাস্তবায়ন না হওয়ায় দিন দিন তার ক্ষমতার অপব্যবহার বেড়েই চলেছে।

Tag
আরও খবর