বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ প্রাণ গেল দুইজনের

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আদমদীঘি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি মনজুরুল ইসলাম (৪৯) ও রতন ফকির (৩৫) নামের বাইসাইকেল আরোহি নিহত হয়েছে। গত বুধবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১ টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল জয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে ও সন্ধ্যা ৭টায় শিবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক মনজুরুল ইসলাম আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের মরহুম মোহাম্মাদ আলী মাস্টারের ছেলে ও রতন ফকির একই গ্রামের আনু ফকিরের ছেলে। এসব ঘটনায় আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, সাংবাদি মনজুরুল ইসলাম গত বুধবার দিবাগত রাত ১০টায় তার গ্রামে টিইউ স্টার ক্লাবের অনুষ্ঠানে খাবার শেষে মোটরসাইকেল যোগে তার এক আত্মীয়কে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে রেখে বাড়ি ফেরার পথে রাত ১১ টায় মহাসড়কের আদমদীঘির মুরইল জয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে সড়কের উপড় দুর্ঘটনার কবলে পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল তার দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করেন। তার মোটরসাইকেলটি সড়কের পাশে ক্ষতিগ্রস্থ অবস্থায় পড়ে ছিল। অপরদিকে ওই দিন সন্ধ্যা ৭টায় আদমদীঘির শিবপুর নামক স্থানে রতন ফকির বাইসাইকেল নিয়ে মহাসড়কে উঠার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২ টায় চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মনজুরুল ইসলাম নিহত হয়েছেন। এমন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এসব ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৭ মিনিট আগে