জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বিশ্ব ভালোবাসা দিবসে শহীদদের প্রতি ব্যতিক্রম শ্রদ্ধা নিবেদন

বিশ্ব ভালোবাসা দিবসে শহীদদের প্রতি ব্যতিক্রম শ্রদ্ধা নিবেদন

(বুধবার)১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটি পশ্চিমা সংস্কৃতির হলেও আমরাও নিয়েছে সাদরে। এই দিনটিকে ঘিরে কত মানুষের কত ধরনের পরিকল্পনা থাকে। ব্যক্তির পাশাপাশি পিছিয়ে নেই সংগঠন গুলোও।

সিরাজগঞ্জের সর্বাধিক জনপ্রিয় এবং সক্রিয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" আয়োজন করেছিল ব্যতিক্রমী এক ইভেন্টের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে ফুল গাছের চারা রোপণ এবং মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্ন করা। অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে সম্পন্ন করা হয় এই আয়োজন।

আয়োজন সম্পর্কে সংগঠনের চেয়ারম্যান আশিক আহমেদ কে প্রশ্ন করলে তিনি বলেন এই দিনে সবাই তাদের প্রিয়জনকে নিয়েই পরিকল্পনা রাখে, আমরা পরিকল্পনা সাজিয়েছি শহিদদের স্মরণ করার মধ্য দিয়ে। এই ইভেন্টের মধ্য দিয়ে আমরা বুঝাতে চাইলাম বীর শহিদদের শুধু শহিদ দিবসেই যেন আমরা সীমাবদ্ধ না রাখি বরং প্রতিটা ক্ষেত্রেই যেন তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখি।

বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতার ইভেন্ট শেষে স্বেচ্ছাসেবকবৃন্দ ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

আরও খবর