বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ায় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা পলাতক স্বামী গ্রেফতার

গ্রেফতারকৃত পলাতক আসামী আব্দুল রশিদ।

আদমদীঘির সান্তাহারে ভাড়া বাসায় রাজিয়া সুলতানা (৪০) নামের এক নারীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামী নিহতের স্বামী আব্দুল রশিদ (৫৫) কে র‌্যাব-১২ র‌্যাব-৪ ও সিপিসি-২ এর যৌথ অভিযানিক দল গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুর জেলার সদর থানার সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নিহতের স্বামী আব্দুর রশিদ চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গুচ্ছগ্রামের বদিউজ্জামানের ছেলে।

মামলা সুত্রে জানাযায়, চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গুচ্ছগ্রামের আব্দুর রশিদের সাথে বগুড়া জেলার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দা গ্রামের রাজিয়া সুলতানার ৪ বছর পূর্বে ২য় বিয়ে হয়। তারা আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার জনৈক আইয়ুব আলীর মনোয়ারা ভিলা নামক বাসায় ভাড়া থাকতো। বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। গত ২৭ জানুয়ারী আব্দুল রশিদ ও তার স্ত্রী রাজিয়া সুলতানা ভাড়া বাস থেকে ঢাকায় গিয়ে ৪ ফেব্রুয়ারী সেই বাসায় পিরে আসে। রাজিয়া বেগমের আগের পক্ষের শ্রাবনি নামের এক মেয়ে ভাড়া বাসার অন্য কক্ষে থাকতো। ঘটনার দিন গত ৯ ফেব্রƒয়ারী বিকেল ৫টায় আবারো স্বামী স্ত্রীর মধ্যে কলহের জেরধরে আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে ভাড়া বাসার আঙ্গিনায় স্ত্রী রাজিয়া সুলতানাকে ধারালো তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর প্রতিবেশিরা আশংকাজনক অবস্থায় রাজিয়া সুলতানাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন ১০ ফেব্রুয়ারী সকাল ৮টায় চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। আলোচিত এই নিহতের মা মজির্না বেগম বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা করেন। এদিকে আসামী গ্রেফতারে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কর্মকর্তরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-৪ ও সিপিসি-২ এর সহযোগিতায় পলাতক আসামী নিহতের স্বামী আব্দুর রশিদের অবস্থান শনাক্ত করে মামলা দায়েরের মাত্র ২ দিনের ব্যবধানে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় গাজীপুর জেলার সদর থানার সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করেন।  

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে