সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

সেতুর টোল আদায় বন্ধের দবিতে মানববন্ধন

সত্যখবর ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাসুদ রুমী সেতুতে ভ্যান, রিকশা, সাইকেলসহ পায়ে চালিত যানবাহনের টোল মওকুফের দাবিতে মানববন্ধন করা হয়েছে। কুমারখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে মঙ্গলবার সকালে গড়াই নদের ওপর নির্মিত কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়া সেতুর টোল প্লাজা এলাকায় এই মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকসহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া খান জেমসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীতে গড়াই নদের ওপর সৈয়দ মাসুদ রুমী সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। ২০০৫ সাল থেকে সেতু ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় শুরু করা হয়। ইতিমধ্যে নির্মাণব্যয়ের কয়েকগুণ বেশি টাকা উঠলেও টোল আদায় বন্ধ হয়নি।

বক্তারা আরও বলেন, ওই সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে প্রায়ই ইজারাদারের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দিকে পায়ে চালিত যানবাহন থেকে টোল আদায় বন্ধ ছিল। কিন্তু কয়েক বছর ধরে ইজারাদার ও সওজের কর্তাদের যোগসাজশে ভ্যান, সাইকেল, রিকশা থেকেও ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। ফলে প্রতিদিনই দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি হচ্ছে। সে জন্য আগামী টেন্ডার থেকে পায়ে চালিত যানবাহনে থেকে টোল আদায় বন্ধের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) মো. এহেতেশাম রেজা বলেন, তিনি পায়ে চালিত যানবাহনে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। পরে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জনগণের দাবির সঙ্গে একমত পোষণ করে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, টোলের কারণে সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। মানববন্ধনকারীদের দাবি যৌক্তিক। তিনি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়, সড়ক, সেতু ও পরিবহন মন্ত্রণালয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনে জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করবেন বলে জানান তিনি।

Tag
আরও খবর