লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ানের ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ সিনেটে পাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2024 11:47:13 pm


ইউক্রেন, ইসরায়েলে ও তাইওয়ানের দীর্ঘ প্রতীক্ষিত ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। খবর বিবিসি।


ডেমোক্র্যাটরা বিলটি পাস করার পক্ষে থাকলেও রিপাবলিকানরা বিভক্ত ছিলেন এবং এর আগে তারা ভোটে বাতিল করে দিয়েছিলেন। এ প্যাকেজে কিয়েভের জন্য ৬০ বিলিয়ন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের জন্য ১৪ বিলিয়ন ডলার এবং গাজাসহ সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ।  


আইনপ্রণেতারা ৭০-২৯ ভোটে প্যাকেজটিতে অনুমোদন দেন।  বিলটি এখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানে এর ভবিষ্যৎ অনিশ্চিত।   রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও এ প্যাকেজের প্রস্তাবটি সিনেট পাস করেছে।   শেষ পর্যন্ত সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল সহ ২২ রিপাবলিকান আইনটির পক্ষে ভোট দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সহায়তা প্যাকেজে অনুমোদন দেওয়ায় তিনি সিনেটরদের কাছে কৃতজ্ঞতা জানান।  

Tag
আরও খবর