অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহিন আহমেদ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ইভেন্ট-টি পরিচালনা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া।

ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন শিক্ষার্থীর জন্য দৌড় প্রতিযোগিতা, বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ এবং অভিভাবকদের জন্য জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা ছিল।

অনুষ্ঠানে স্কুলের অভিভাবক এবং বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।


আরও খবর