বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

মিথিলা ও অন্মেষাকে সংবর্ধনা দিলেন নলছিটির ইউএনও


ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ন মিথিলা আহমেদ মৌ ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দ্বিতীয় অন্বেষা বর্মনকে নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। (১২ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মিথিলা আহমেদ মৌ ও অন্মেষা বর্মনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা পুরস্কার দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। এসময় মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন সেন্টু,  মিথিলার মা শাপলা বেগম, অন্বেষা বর্মনের  বাবা উত্তম কুমার বর্মন, প্রভাষক মো: আমির হোসেন, সাংস্কৃতিক কর্মী তপন কুমার দাস উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, অন্বেষা বর্মন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে দ্বিতীয় স্থান অর্জন করায় তাকে অভিনন্দন। অন্যদিকে মিথিলা আহমেদ মৌ কারাতে প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ পদক অর্জন করায় নলছিটিবাসী গর্বিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দিতে পেরে আমিও আনন্দিত।

অন্মেষা বর্মন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় খ গ্রুপে দেশাত্ববোধক সংগীতে দ্বিতীয় হয়েছে সে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।  বিশ্বজয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে মিথিলা আহমেদ মৌ, সে ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জন করেন, ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, অলিম্পিক যুব গেমস্ ২০২৩ এ দেশের হয়ে গোল্ড মেডেল, সর্বশেষ ভিকারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও ২ টা ব্রোঞ্জ ও ৩ টা সিলভার মেডেল'র অর্জন আছে তার ঝুলিতে। সে এবছর নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
Tag
আরও খবর