বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে চাচিকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় মামলা

কৃত্রিম ছবি

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে দিনের বেলা প্রকাশ্যে আহাদ ফকির (২৬) নামের  ভাসুরের ছেলে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে চাচী মোরশেদা বেগম (৪০)কে ধারালো হাসুয়া দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন ঘটনায় আহাদ ফকিরকে আসামী করে আদমদীঘি থানায় মামলা হয়েছে। উক্ত আহাদ ফকির আদমদীঘি সদর ইউপির গোড়গ্রাম বাউস্তপাড়ার সিদ্দিক ফকিরের ছেলে। গত রোববার (১১ ফেব্রুয়ারী) রাতে হামলার শিকার মোরশেদা বেগমের ছেলে আহসান হাবিব মোহানুর বাদি হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ এখনও আসামী আহাদ ফকিরকে গ্রেফতার করতে পারেনি।  

মামলা সুত্রে প্রকাশ, আদমদীঘি উপজেলার গোড়গ্রাম বাউস্তপাড়ার প্রবাসির আসলাম ফকিরের স্ত্রী মোরশেদা বেগমের পরিবারের সাথে ভাসুর আবু বক্কর ছিদ্দিকের পরিবারের বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহ জেরধরে গত রোববার সকাল সাড়ে ৯টায় মোরশেদার বাড়িতে তার বড় ভাসুরের ছেলে আহাদ ফকির অনাধিকার প্রবেশ ও হামলা করে ছোট চাচী মোরশেদা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার পুত্রবধু জহুরা বেগম এগিয়ে এলে তাকেও হামলাকারি ধাক্কা মেরে ভয়ভীতি দেখায় পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা আশংকাজনক অবস্থায় মোরশেদা বেগমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে