বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

আমগাছ থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) সাড়ে এগারোটার সময় কুমারখালী উপজেলার লাহিনী পাড়া টুটুল ভেড়োর আমবাগান থেকে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত হযরত আলী দক্ষিণ ভবানীপুর এলাকার হান্নান শেখ এর ছেলে তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন গত বিশ দিন আগে দেশে ফিরেছেন পারিবারিক কলহের কারণে তিনি বাড়িতে থাকতেন না।

পারিবারিক সূত্রে জানা যায় হযরত দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন পরবর্তীতে ঝিনাইদহ বিয়ে করেন এবং গত তিন মাস পূর্বে স্ত্রীকে নিয়ে যান সৌদি আরবে সেই স্ত্রী গত ২৫ দিন আগে সৌদি আরব থেকে সোনার গহনা এবং নগর টাকা নিয়ে দেশে পালিয়ে আসেন এরপর হযরত সেখানে তার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দেশে ফিরে আসেন দেশে ফিরে জানতে পারেন তার স্ত্রী ঝিনাইদহে শশুর বাড়িতে আছেন। ঝিনাইদহের জুয়েল নামের এক ব্যক্তির সাথে হযরতের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানান তারা। হযরতের ছোট ভাই জানিয়েছেন তাকে গত পরশুদিন হযরতের শ্যালক মোবাইল ফোনের মাধ্যমে হযরতকে হত্যার হুমকি দেন এবং বলেন যেখানে সেখানে তার ভাইয়ের লাশ পড়ে থাকবে।

লাহিনী পাড়ার বাউল টুটুল ভেড়ো বলেন গত তিনদিন ধরে হযরত আলী তার আশ্রমে অবস্থান করছিলেন গতকাল রাত সাড়ে আটটার সময় তার সাথে শেষ দেখা হয় হযরত কারো সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন এরপর রাত বারোটার দিকে হযরতের ফোনে দুই বার ফোন দিলেও তার কোন সাড়া পাওয়া যায়নি এরপর সকালে পেঁয়াজের ক্ষেতে কাজ করতে আসা লোকজন দেখতে পাই আম বাগানে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান এখনো মামলা হয়নি মামলা হলে আমরা তদন্ত করে দেখব আত্মহত্যা নাকি হত্যাকান্ড।

Tag
আরও খবর