অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শির্ক্ষাথীদের ফুল দিয়ে বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ২০২৪ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ জহুরা বেগম, শহরের বিশিষ্ট ব্যবসায়ী, কালিঘাট রোড বাইতুল আমান জামে মসজিদ ও মাদরাসা কমিটির সভাপতি শাহিন আহমদ এবং শহরতলীর মুসলিমবাগ এমএসবি ইসলামিক সেন্টারেরর প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী।


সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মোঃ আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, নিপা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি, নাদিয়া রহমান রাহা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের স্কুলের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন আগত অতিথিরা। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে এ পর্যন্ত সাফল্য- গৌরব ও সুনামের সাথে এগিয়ে চলেছে। অদ্যাবধি বিগত সকল পিইসি, জেএসসি, এসএসসিসহ সরকারি-বেসরকারি সকল বোর্ড এবং বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে এ প্রতিষ্ঠান।

সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলেও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ১৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ৬জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে ঈর্ষনীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

আরও খবর