বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

ভাষা আন্দোলনের ৭৩ বছরেও লাখাইয়ে বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।


ভাষা আন্দোলনের ৭৩ বছর অতিক্রান্ত হলেও অদ্যাবধি লাখাইয়ে বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি।

ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মিত না হওয়ায়  তাদের শ্রদ্ধা জানাতে পারেননা শিক্ষার্থীরা।জানতে  পারেননা শহীদদের আত্মত্যাগের সঠিক ইতিহাস। শহীদ মিনার না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়ে থাকে অনেকটা দায়সারাভাবে। কোন কোন প্রতিষ্ঠানে  কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করে আসছেন। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে তথ্যে জানা যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮৭ টি।এর মধ্যে শহীদ মিনার রয়েছে  মাত্র ২৮টিতে।

৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ২০ টিতে এবং ৫২ টি এখনো শহীদ মিনার নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়নি।মাধ্যমিকের ১১ টি বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ৭ টিতে।উপজেলার ২ টি কলেজের ১ টিত শহীদ মিনার নেই।শহীদ মিনার নেই ২ টি মাদ্রাসায়ও।

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক এর সাথে আলাপকালে জানান সকল বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিৎ। আমাদের ৭২ টি সপ্রাবির মধ্যে ২০টিতে শহীদ মিনার রয়েছে।  প্রতিটি বিদ্যালয়ে তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি।  শহীদ মিনার তৈরির জন্য আলাদা কোন বাজেট বরাদ্দ নেই। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আরোও ১০ টি বিদ্যালয়ে যাতে শহীদ মিনার স্থাপন করতে পারি।তবে যে সকল বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের জন্য প্রয়োজনীয় ভূমি সংকট রেয়েছে সেখানে সমস্যার সমাধানে কাজ করছি। শহীদ মিনার নির্মানের জন্য আলাদা বরাদ্দ না থাকায় স্থানীয় নেতৃস্থানীয় ও দাতাদের সহযোগিতায় শহীদ মিনার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু তেমন সাড় পাওয়া যাচ্ছে না ।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজাজানান সকল বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিৎ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে প্রতিটি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় শহীদ মিনার  স্থাপন করা যায়।

আরও খবর